দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে? কারণ তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করতে চেয়েছিল। পুলিশ বাহিনীর ওপর হামলা চালিয়েছে। ফলে পুলিশ বসে থাকেনি।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শনিবার (২৮ অক্টোবর) শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্যকালে তিনি একথা বলেন। তিনি বলেন, এখন নয়াপল্টনে শুধু কাক আর চিল উড়ছে।
এর আগে বেলা পৌনে ১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু করে বিএনপি। প্রায় আধা ঘণ্টা পর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।
এদিন রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে রাজারবাগে পুলিশের হাসপাতালও রয়েছে। এছাড়া এক পুলিশ সদস্যও নিহত হয়েছে।
এইউ