দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ সদস্যকে নৃশংসভাবে ছাত্রদলের নেতা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তিনি বলেন, তাদের আগে থেকেই এসব পরিকল্পনা ছিল ’১৪ সালের মতো। পুলিশ খুব শান্তভাবে সব ট্যাকেল দিয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে আহত ও নিহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল, সেই মিছিলে বিএনপি অ্যাটাক করেছে। ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের সামনে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে ছাত্রদলের নেতা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তাদের আগে থেকেই এইসব পরিকল্পনা ছিল ’১৪ সালের মতো। পুলিশ খুব শান্তভাবে সব ট্যাকেল দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আগামীকাল তারা (বিএনপি) হরতাল ডেকেছে, যে গাড়িতে ভাঙচুর করবে, আগুন ধরাবে, শক্ত হাতে দমন করা হবে।
এইউ