দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগে রোডমার্চ করবে বিএনপি।
এদিন সকাল ১০টায় ঝিনাইদহ থেকে শুরু করে মাগুরা-যশোর-নওয়াপাড়া-ফুলতলা হয়ে ১৬০ কিলোমিটার ঘুরে খুলনার শিববাড়ি মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে দলটির রোডমার্চ কর্মসূচি।
মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, অতীতে সমাবেশের কর্মসূচি দিলেই ধরপাকড় শুরু হতো। এখন পর্যন্ত কাউকে আটকের অভিযোগ আমরা পাইনি। এটা স্বস্তির। তবে বিভিন্ন জেলায় রোড মার্চের গাড়িবহরে হামলা হওয়ায় নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
তিনি বলেন, রোডমার্চ কর্মসূচিকে উৎসবমুখর এবং জনসম্পৃক্ত করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। নগরীর প্রবেশপথে ২০০টি তোরণ নির্মাণ, সড়কে আলোকসজ্জা ছাড়াও সড়ক এবং সড়কদ্বীপে ফেস্টুন লাগানো হয়েছে। গত কয়েকদিন নগরীতে লিফলেট বিতরণের কাজ চলছে।
রোডমার্চ সফল করতে ইতোমধ্যে বিভাগীয় সমন্বয় সভাসহ বিভাগের ১০ জেলায় ও মহানগরে প্রস্তুতি সভা করেছে বিএনপি। রোডমার্চ ঘিরে জনমানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। খুলনা বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দফায় দফায় প্রস্তুতি সভা করেছে। সমাবেশে ৫ লক্ষাধিক মানুষের জমায়েত হবে বলে প্রত্যাশা দলের নেতাদের।
আরএ