• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

‘তারেকের নির্দেশে খালেদা জিয়াকে সরাতে চায় বিএনপি’

দেশ টিভি ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
কামরুল ইসলাম (ফাইল ছবি)
কামরুল ইসলাম (ফাইল ছবি)

তারেক জিয়ার নির্দেশে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে চায় বিএনপি। সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটি খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করতে চান। না হলে তার মুক্তির জন্য বিএনপি লড়াই করত, আন্দোলন তীব্র থেকে তীব্রতর করত। তার মুক্তির জন্য বারবার আদালতের দ্বারস্থ হতো।

কামরুল বলেন, মামলা হলেই প্রতিদিন আপনারা আদালতের দ্বারস্থ হন জামিনের জন্য। নাইকো মামলা, এই মামলা-সেই মামলার জন্য আপনারা আদালতের দ্বারস্থ হন, কিন্তু খালেদা জিয়ার জন্য কবে আদালতে গিয়েছিলেন?

তিনি বলেন, তার মুক্তি এবং বিদেশে চিকিৎসা একমাত্র আদালতের মাধ্যমেই হতে পারে, অন্য কোনো পথে নয়। আপনারা সেটা জানেন না। আপনারা তাকে জেলখানায় রাখতে চান, রাজনীতি থেকে মাইনাস করতে চান।

কামরুল ইসলাম বলেন, আপনাদের সামনে দুটি পথ ছিল– আন্দোলনকে তীব্রতর করে তাকে মুক্ত করা অথবা বারবার আদালতের শরণাপন্ন হয়ে আদালতের মাধ্যমে তার মুক্তি নিশ্চিত করা, বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা। কোনোটাই আপনারা করেন না রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে পারতেন, তাও করেন না।

তিনি আরও বলেন, আপনাদের উদ্দেশ্য— তারেকের ফর্মুলাতে গিয়ে খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে জেলখানায় রাখা। আবার সরকারের দোষ দেন। সাঈদীর সঙ্গে খালেদা জিয়াকে তুলনা করেন। ভালো, এতদিন পর সত্য কথাটাই বলেছেন।

বিএনপি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি আজ বাংলাদেশে আমাদের সব অর্জন-উন্নয়নকে নস্যাৎ করার চেষ্টা করছে। গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছে। তারা সেই তত্ত্বাবধায়ক সরকার চায়। যে সরকার তিন মাসের কথা বলে দুই বছর থেকে যায়, ওই রকম একটা অনির্বাচিত সরকার আবার তারা চায়। আবার তারা ক্ষমতার পরিবর্তন চায়, যেটা সম্ভব না।

আওয়ামী লীগ নেতা বলেন, তারা ষড়যন্ত্র করছে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে দেওয়ার। আবার দেশে অনির্বাচিত সরকার কায়েমের চেষ্টা করছে তারা। তাই নতুন প্রজন্মকে বলব— এই অপশক্তির বিরুদ্ধে আমাদের অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে। তারা দেশের শত্রু, জাতির শত্রু।

কামরুল বলেন, বিএনপি আমাদের পেছনের দিকে নিয়ে যেতে চায়। তাদের স্লোগানই হচ্ছে— টেক ব্যাক বাংলাদেশ। আমরা যখন স্মার্ট বাংলাদেশের কথা বলি, তখন তারা বলে— টেক ব্যাক বাংলাদেশ।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে আলোচনাসভায় আরও ছিলেন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডা. দিলীপ কুমার রায়, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক খাজা হোসেন, সহসভাপতি আলমগীর হোসেন, বশির আহমেদ বাদল, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক তারেক আইয়ূব প্রমুখ।

এফএইচ

  • অ্যাডভোকেট কামরুল ইসলাম
  • খালেদা জিয়া
  • তারেক জিয়া
  • বিএনপি
  • দেশ টিভি সংবাদ
  • deshtv
  • desh tv news
এ সম্পর্কিত আরও খবর
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
আমি জিতলে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারবে: তৈমূর
আমি জিতলে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারবে: তৈমূর
রাজনৈতিক দল পরিবর্তন অন্যায় নয়: খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা
রাজনৈতিক দল পরিবর্তন অন্যায় নয়: খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।