দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেশি বাড়াবাড়ি করবেন না, সময় থাকতে ক্ষমতা ছাড়ুন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। তিনি বলেন, অত্যাচার-নির্যাতন করে কোনো ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। আমরা ইতিহাস থেকে সেই শিক্ষা নিয়েছি। তাই বলব- বেশি বাড়াবাড়ি করবেন না। সময় থাকতেই জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেন, আদালত ও পুলিশ প্রশাসনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। এই সরকার যেকোনোভাবে ক্ষমতা টিকে থাকতে চায়। তাদের লাজ-লজ্জা কিছু নেই, তারা নিজেদের বলে জনগণের ভোটে নাকি নির্বাচিত সরকার।
তিনি বলেন, যদি ভোট ছাড়া সরকার গঠন করা যায়, পুলিশ দিয়ে সরকার গঠন করা যায়, তাহলে ভোটের কী দরকার? কিন্তু অত্যাচার-নির্যাতন করে কোনো ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। আমরা ইতিহাস থেকে সেই শিক্ষা নিয়েছি।
সাবেক মন্ত্রী বলেন, একজন কূটনৈতিক বলেছেন যে, এই দেশের যুবসমাজ পরপর তিনবার ভোট দিতে না পেরে ক্ষুব্ধ। এই যুবসমাজ গত ১৫ বছর কোনো ভোট দিতে পারেনি। একসময় আমার ভোট আমি দিতাম, এটা এখন গল্প করে বলতে পারব। মানুষ চায় তাদের ভোটাধিকার ফিরে পেতে। আর আমরা সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছি।
দলের স্থায়ী কমিটির এই সদস্য বলেন, শুধুমাত্র এই সরকার নয়। এই সব প্রশাসনের অধীনেও কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। । সুতরাং তাদের অধীনে কোনো নির্বাচন হবে না এবং হতে দেব না। আর এ কারণেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হবে।
আরএ