দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আইন শুধু বিএনপির জন্য আর অনিয়ম আওয়ামী লীগের জন্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, খালেদা জিয়া কোনো অপরাধ না করেই আজকে আটক আছেন। অথচ অপরাধ করেও আওয়ামী লীগের মহিউদ্দীন খান আলমগীর, মায়া চৌধুরী, হাজী সেলিম বাইরে আছেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এক মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, নিয়ম কিংবা আইন শুধু বিএনপির জন্য আর অনিয়ম আওয়ামী লীগের জন্য। এ অন্যায়ের বেড়াজাল অবশ্যই ভেঙে তছনছ করে দেব। আমাদের মনে রাখতে হবে এটা শুধুমাত্র বেগম খালেদা জিয়ার মুক্তি নয়, সারাদেশের মানুষের মুক্তি, দেশের মানুষের সার্বভৌমত্বের মুক্তি ও মানুষের ভোটাধিকারের মুক্তির আন্দোলন।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরামর্শ দিয়েছেন। কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না।
খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার ব্যর্থতার কথা স্বীকার করে বিএনপির এই নেতা বলেন, আজকে চেয়ারপারসন জেলে। তাকে আমরা মুক্ত করতে পারিনি, এটা আমাদের দুর্বলতা। দেশ ও দেশের মানুষের জন্য তিনি কখনও আপস করেননি। তিনি বেঁচে আছেন ঠিকই, কিন্তু আমাদের মাঝে নেই। তিনি আমাদের মাঝে থাকলে দেশের আজ এই অবস্থা হত না। এদেশ বহু আগে হায়নাদের কাছ থেকে মুক্ত পেত। সেটি বুঝতে পেরে তারা খালেদা জিয়াকে আটকে রেখেছে।
আরএ