দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর বিএনপির দুই অংশের যৌথ উদ্যোগে শুক্রবার বিকেল ৩টায় নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া একই দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলোও এদিন সমাবেশ করেব। বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। একই সময়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোট, পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট সমাবেশ করবে।
বিকেল ৩টায় পূর্ব পান্থপথে এফডিসিসংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বিকেল সাড়ে ৩টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশ করবে নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ (একাংশ)।
এছাড়া বাম গণতান্ত্রিক ঐক্য সকাল ১০টায় পল্টন মোড়ে, লেবার পার্টি বেলা ১১টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে সামনে, গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে বিকেল ৪টায় আরামবাগ দলীয় কার্যালয়ে সামনে এক দফা দাবিতে একই কর্মসূচি পালন করবে।
এর আগে গত ১২ জুলাই এক দফা আন্দোলনের ঘোষণার পর এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করে। সর্বশেষ ৯ সেপ্টেম্বর ঢাকা মহানগরে গণমিছিল কর্মসূচি ছিল।
আরএ