দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনগণ যদি ভোট দিতে পারে, তাহলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সেলফির ওপর ভরসা করে বাঁচতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাড্ডায় জাসাসের ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তিনি (প্রধানমন্ত্রী) নাকি যুক্তরাষ্ট্রে যাবেন না, আরও নানা কথা বলেছেন। তবে কয়েকদিন আগে ভারতে জি-২০ সম্মেলন হলো, সেখানে তিনি কার সঙ্গে সেলফি তুললেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। এটা আবার পত্রিকায় ফলাও করে প্রচার করা হলো।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে ঘিরে মন্তব্য করেন। ওই মন্তব্যের বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমাদের মহাসচিব বলেছেন, ওটা গলায় ঝুলিয়ে হাঁটেন। আমি ক্ষমতাসীনদের বলব, জনগণ যদি ভোট দিতে পারে, সেলফির ওপর ভরসা করে বাঁচতে পারবেন না। তাহলে বুঝতে হবে সরকার কতটা দুর্বল ও দেউলিয়া যে, তারা সেলফি তুলে তা আবার প্রচার করে নিজেদের অস্তিত্ব জানান দিতে হয়।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমাদের অনেক কথা নেই। আমরা গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার ফেরত চাই। আমাদের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সেই চেতনা আমরা ফেরত চাই।
আজকের আওয়ামী লীগ ১৯৭৫ সালে ছিল বাকশাল। এখন যে অবস্থা, তখনও ছিল। তখন ছিল রক্ষীবাহিনী, এখন তাণ্ডব করে পুলিশ। পুলিশ সদস্যসহ প্রজাতন্ত্রের সব কর্মচারী-কর্মকর্তাদের বলব, আপনারা যে যে পেশায় যারা আছেন, তারা যদি পেশাদারত্বের সঙ্গে কাজ করেন, তাহলে আপনারা আগামী দিনে নিজ নিজ পেশায় সম্মানের সঙ্গে থাকবেন। এখানে কারও চাকরি হারানোর ভয় নেই। আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না।
আরএ