দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানুষের বেঁচে থাকার জন্য কিছুই করেনি আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী। প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে। আর এদিকে সরকারের খেয়াল নেই। তারা এখন আছে কীভাবে লুটপাট করতে পারবে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, আজকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে ঠাঁই নেই। কিন্তু সেদিকে সরকারের মনোযোগ নেই। তারা গণবিরোধী কর্মকাণ্ড করছে। আমরা এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, বিএনপি দেশের জনগণকে সঙ্গে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করছে।
এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, আজকে ভেজাল ওষুধ আমদানির মাধ্যমে জনগণের কোটি কোটি টাকা লুটপাট করছে। যে কারণে ডেঙ্গু বাড়ছে। সারাদেশে প্রতিদিনই মানুষ মরছে। আজকে এই ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থতার জন্য ঢাকা সিটি করপোরেশনের মেয়র, সরকার ও মন্ত্রিপরিষদের পদত্যাগ করা উচিত।
আরএ