দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। এবার দলের নেতাকর্মীর মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে আগামী ১৫ সেপ্টেম্বর (শুক্রবার) ঢাকায় সমাবেশ করবে বিএনপি।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে ওই দিন বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশের অনুমতি চেয়ে রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে কোন ইস্যুতে এ সমাবেশ হবে; চিঠিতে তা উল্লেখ করা হয়নি। সমাবেশ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নেতা বলেন, বিএনপি নেতাকর্মীর মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে একটি মামলায় কারাগারে নেওয়া হয়েছে। দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, তানভির আহমেদ রবিন ছাড়াও দলের অনেক নেতাকর্মী আটক হয়েছেন। এর প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে, সরকারের পতনের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে সমমনা জোটও রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এছাড়া আরও কিছু দলও সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আরএ