দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত ও তার আমেরিকার দূতাবাসে আশ্রয় নেওয়ার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এটা আওয়ামী লীগের নতুন রোগ নয়, এটা তাদের জন্মগত রোগ। তিনি বলেন, তারা কোনো সময় ভিন্নমতকে সহ্য করতে না পারেনি। এখনও পারে না।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে একটি বিবৃতি দিতে অস্বীকৃতির কথা প্রকাশ্যে আনেন এমরান ভূঁইয়া। পরিপ্রেক্ষিতে তাকে অপসারণ করা হয়। তাকে অপসারণের ঘটনায় তিনি এ মন্তব্য করেন।
এ ঘটনায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার মার্কিন দূতাবাসে আশ্রয় নেন। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা গয়েশ্বর বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সমালোচনায় বিশ্বাস করে না, তাদের আচরণ এর চেয়ে ভালো আশা করা যায় না। আর আজকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশ্রয় চেয়েছে, অনেকে তো দেশ থেকে পালিয়ে বিদেশে আশ্রয় নিয়েছে। সুতরাং এটার নিন্দা করে লাভ নেই।
জিয়াউর রহমানের শাসনকালের প্রশংসা করে গয়েশ্বর বলেন, নানা প্রতিবন্ধকতার মাঝেও দেশের জনসংখ্যার ৮৭ শতাংশ মুসলমানদের দেশে সাহসিকতার সঙ্গে তিনিই প্রথম মহিলাদের সামরিক বাহিনীতে নেন, পুলিশ-আনসারে নিয়োগ দেন। তার আমলেই প্রথম মহিলা পাইলট হয়।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন নির্লোভ মানুষ। সামরিক বাহিনীর লোক হয়েও বিনা আন্দোলনে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। বহু দলীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে নিশ্চিত রাখতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন।
এসময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ শতাধিক নেতাকর্মী।
আরএ