• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

ঢাকার যেসব এলাকায় আজ আ.লীগ-বিএনপির কর্মসূচি

দেশ টিভি ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবিতে গণমিছিলের কর্মসূচি দিয়ে আবার যুগপৎ আন্দোলনে ফিরল বিএনপি। শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় একযোগে গণমিছিল করবে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট। বরাবরের মতো ক্ষমতাসীন দল আওয়ামী লীগও রাজধানীতে পাল্টা সমাবেশ করবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এতদিন বিএনপির কর্মসূচি না থাকায় আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দেয়নি। গত ৬ আগস্ট বিএনপি গণমিছিলের কর্মসূচি ঘোষণা করলে সেদিনই আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দেয়।

সর্বশেষ ২৫ আগস্ট বিএনপিসহ বিরোধীরা এক দফা দাবিতে ঢাকায় কালো পতাকার গণমিছিল করেছিল। ১৫ দিন পর একই দাবিতে আবার আজ ঢাকায় গণমিছিল করবে তারা।

রাজধানীর কমলাপুর ও রামপুরা বাজার এলাকা থেকে বেলা আড়াইটায় দুটি গণমিছিল বের হবে। দুই দিক থেকে দুটি গণমিছিল নয়াপল্টনে মিলিত হয়ে সেখানে সমাবেশ করবে তারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

গত এক সপ্তাহে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিল বিএনপি। আজ গণমিছিলের মধ্য দিয়ে আবার যুগপৎ কর্মসূচিতে ফিরল বিএনপিসহ বিরোধীরা।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শনিবার বেলা আড়াইটায় ঢাকা মহানগর উত্তর বিএনপি রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে গণমিছিল শুরু করবে। সেটি রামপুরা আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক-মালিবাগ মোড়, শান্তিনগর, কাকরাইল মোড় ও নাইটিঙ্গেল হয়ে নয়াপল্টন যাবে।

একই সময়ে মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়ামের পাশ থেকে গণমিছিল বের করবে। সেটি কমলাপুর স্টেশনের পাশ দিয়ে পীরজঙ্গি মাজার, আরামবাগ ও ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছাবে। পরে নয়াপল্টনে সমাবেশ হবে।

বিএনপি ছাড়াও যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলো পৃথক গণমিছিল ও সমাবেশ করবে। এর মধ্যে গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত, ১২–দলীয় জোট বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে শুরু করে শান্তিনগর মোড় পর্যন্ত গণমিছিল করবে।

এছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন আল–রাজি কমপ্লেক্সের সামনে থেকে, এলডিপি এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে, গণফোরাম ও পিপলস পার্টি মতিঝিলের নটরডেম কলেজে উল্টো পাশ থেকে, গণ অধিকার পরিষদ (নুরুল হক) পুরানা পল্টন থেকে, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, লেবার পার্টি সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে, এনডিএম দুপুর সাড়ে ১২টায় পুরানা পল্টনে ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে, গণতান্ত্রিক বাম ঐক্য সকাল ১০টায় সেগুনবাগিচা স্কুল সামনে থেকে গণমিছিল করবে। সকাল ১১টায় বিজয়নগরে সমাবেশ করবে এবি পার্টি।

এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ‘সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও মোহাম্মদপুর টাউন হলে পৃথক ‘শান্তি সমাবেশ’ করবে। বেলা ৩টায় মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এই দুটি সমাবেশ করবে। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। মোহাম্মদপুর টাউন হলের সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে থাকবেন।

আরএ

  • desh tv news
  • deshtv
  • দেশ টিভি সংবাদ
  • বিএনপি
  • আওয়ামী লীগ
এ সম্পর্কিত আরও খবর
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
আমি জিতলে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারবে: তৈমূর
আমি জিতলে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারবে: তৈমূর
রাজনৈতিক দল পরিবর্তন অন্যায় নয়: খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা
রাজনৈতিক দল পরিবর্তন অন্যায় নয়: খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।