দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে হাসপাতালে তার কেবিনে যান তিনি। সেখানে তিনি দলীয় চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে রাত ১১টার দিকে হাসপাতাল থেকে বের হন মির্জা ফখরুল।
হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। এছাড়া বৃহস্পতিবার রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত খালেদা জিয়ার কেবিনে অবস্থান করেন তার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনিও বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন।
এর আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর গত ৩ সেপ্টেম্বর হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান মির্জা ফখরুল।
মাত্র দেড় মাসের মাথায় চিকিৎসকদের পরামর্শে গত ৯ আগস্ট আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর গত প্রায় এক মাস ধরে সেখানেই চিকিৎসাধীন তিনি।
৭৭ বছর বয়সী খালেদা জিয়া গত দুই বছরের বেশি সময় ধরে গুলশানে তার বাসা ‘ফিরোজায়’ রয়েছেন। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন।
আরএ