দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাজারও নেতাকর্মী প্রতিদিন আদালতের বারান্দায় ঘুরছে। এক দেড় মাসের মধ্যে হয়তো আমাকেও জেলে যেতে হতে পারে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ড. ইউনুসকে জেলে ঢোকানোর পরিকল্পনা করছে সরকার। প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ড. ইউনুস নয়, দেশের জনগণের ওপর ভর করেছে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, অনেক বুদ্ধিজীবী বলেন দেশে গণতন্ত্র আছে। আমি তাদের বলব একবার আপনারা নিম্ন আদালতে গিয়ে দেখে আসুন।
বিএনপির এ নেতা বলেন, দেশ একটি যুগসন্ধিক্ষণে উপনীত হয়েছে। এ জাতি টিকবে কি টিকবে না এটাই এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ফখরুল বলেন, গণঅভ্যুত্থানের পর যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন তা আজকের দিনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। বিচারপতি সাহাবুদ্দিনের নেতৃত্বে নির্বাচন ছিল দেশের জন্য নতুন ধারণা। সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারেরর সূচনা। তত্ত্বাবধায়ক সরকারের দাবিত আওয়ামী লীগেরই। সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না জেনেই তত্ত্বাবধয়াক বাতিল করেছে।
ক্ষমতাসীন আওয়ামী সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেনো সরকারের। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, নির্বাচন ছাড়া পরিবর্তনের উপায় নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না। একদলীয় শাসনব্যবস্থা আওয়ামী লীগের ইতিহাস। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান রচিত ‘নব্বইর গণঅভ্যুত্থান ও কিছু কথা’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করে ৯০’র সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।
আরএ