দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। এরই দাবিতে আগামী ৯ সেপ্টেম্বর (শনিবার) ঢাকায় গণমিছিল করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি পৃথকভাবে এই গণমিছিল করবে।
বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সূত্রে জানা গেছে, উত্তর বিএনপির গণমিছিলটি রামপুরাস্থ বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল- মালিবাগ রেলগেট-মৌচাক- মালিবাগ মোড়-শান্তিনগর- কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।
অন্যদিকে দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার- আরামবাগ- ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হবে। দুটি গণমিছিলই দুপুর আড়াইটায় শুরু হবে।
এছাড়া একই দিন আরও কিছু দল ঢাকায় নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি পালন করবে।
উল্লেখ্য, ১২ জুলাই একদফা আন্দোলনের ঘোষণার পর এই পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি করে। সর্বশেষ গত ২৪ ও ২৫ আগস্ট ঢাকাসহ সারাদেশে কালো পতাকা মিছিল করেছে তারা।
আরএ