দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি এখন ড. ইউনূস ইস্যুতে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে ড. ইউনুস ইস্যুতে আশ্রয় নিয়েছে বিএনপি। বুধবার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
ঢাকায় আসছেন বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ১০ সেপ্টেম্বর ফ্রান্সের প্রেসিডেন্টে এমানুয়েল মাখোঁ।
তাদের এই সফর নিয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সফরে প্রমান হয় বিদেশিরা সরকারের সাথে আছে।
এদিকে মির্জা ফখরুল বলেন, ড. মুহাম্মদ ইউনূসের ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বিএনপির নির্দলীয় সরকারের দাবি থেকে জনগণের দৃষ্টি সরাতে ড. ইউনূসের বিষয়টি পরিকল্পিতভাবে সামনে এনেছে সরকার, এতে সফলও হয়েছে। আজ কথা বলার কোনো সুযোগ নেই। ডেপুটি অ্যাটর্নি জেনারেলকেও শাস্তির মুখে পড়তে হয়।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাজধানী দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন।
এফএইচ