দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য শামা ওবায়েদ। গুলশানের বে-টাওয়ারের এক রেস্টুরেন্টে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ বৈঠক করেন তারা। এসময় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিরা রেজনিকসহ ৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল উপস্থিত ছিল।
বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে আরও ছিলেন এশিয়া টিম লিড (আঞ্চলিক নিরাপত্তা এবং অস্ত্র স্থানান্তর) ছিলেন মি. ট্যামি রোটেজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা ম্যারি ভারগাস। এ বৈঠকটি প্রায় ৪০ মিনিট ধরে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
আরএ