দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আদালত যদি আদালতে নিয়মরক্ষা না করে সেখানে মাথানত করে দাঁড়ানোর পক্ষে না। দেশকে রক্ষার আন্দোলনে টিকবে না সরকার। নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীকে কারাগারে নেওয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখছেন, তা পূরণের আগেই বিদায় নিতে হবে। জনগণের বিজয় নিশ্চিত।
সোমবার (৪ সেপ্টেম্বর) ডিআরইউতে এক আলোচনায় এসব কথা বলেন গয়েশ্বর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে ওই আলোচনার আয়োজন করা হয়।
আলোচনায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রতিনিয়ত বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করছে সরকার তার সুবিধা বজায় রাখতে। মিথ্যা মামলার বানোয়াট শাস্তি দেওয়ার চেষ্টা করছে। তবু প্রতিনিয়ত আতঙ্কে সরকারপ্রধান। পাতানো নির্বাচনে যারা সহযোগিতা করবেন তারাও জনগণের কাছে কালো তালিকাভুক্ত থাকবেন।
এইউ