দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচন, কার নির্বাচন, কিসের নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মানুষকে বোকা ভাবছে ওরা। নির্বাচনের তফসিল ঘোষণা দিলো আর নির্বাচন হয়ে গেল। এত সহজ ব্যাপার নাকি।
শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সকালে আগারগাঁওয়ের ইসি এক অনুষ্ঠানে বলেন, ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তারিখ তারা এখনও ঠিক করিনি। ইসির এই বক্তব্যের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের প্রতিটি অঞ্চলে মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা দিচ্ছে। লাখ লাখ মানুষ অধিকারের জন্য রাস্তায় নেমেছে ভোটাধিকার, গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য।
গণতন্ত্র ছাড়া, মানুষের অধিকার ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না উল্লেখ করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, দেশকে দেউলিয়া করে দেশের যে উন্নয়নের কথা বলা হচ্ছে, তা প্রকৃত উন্নয়ন নয়। ব্যাংকগুলোতে টাকা নেই। সরকারের তহবিলে ও রিজার্ভে টাকা নেই। প্রকল্পের টাকা লুটপাট করা হয়েছে। এক লাখ কোটি টাকার ওপরে পাচার করা হয়েছে।
আমীর খসরু বলেন, সরকার দেশের অর্থনৈতিক কাঠামোগুলো ধ্বংস করছে। মানুষের অধিকার ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। গণতান্ত্রিক সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থাকলে দেশে তিনগুণ বেশি উন্নয়ন হত। অথচ আজ দেশে সব লুটপাট হচ্ছে।
আরএ