দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে নোবেলজয়ীসহ বিশ্বের দেড় শতাধিক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি পাঠিয়েছেন। এ নিয়ে দেশের ক্ষমতাসীন রাজনৈতিক নেতারা মুখ খুলতে শুরু করেছেন। এর ধারাবিহকতায় ড. ইউনূসকে নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও।
তিনি বলেছেন, কেউ শ্রমিকের অর্থ আত্মসাৎ করলে দেশের প্রচলিত আইনে বিচার হবে। এখানে হস্তক্ষেপের কিছু নেই। মামলা নিয়ে কোনো শঙ্কা থাকলে তা যাচাই করতে বিশ্বনেতারা বাংলাদেশে বিশেষজ্ঞ পাঠাতে পারেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ড. ইউনূসের মামলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ করেনি। বঞ্চিত শ্রমিকরা এখানে মামলা করেছে। কেউ ট্যাক্স ফাঁকি দিলে, গরিবের অর্থ আত্মসাৎ করলে তার বিরুদ্ধে মামলা হবে না?
বুধবার (৩০ আগস্ট) দুপুরে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ওয়ান-ইলেভেনের দুঃস্বপ্ন দেখছেন। আন্দোলনে পারলেন না, হাসিনাকে হটাতে হবে। কীভাবে হটাতে হবে? ওয়ান-ইলেভেনের মতো ইউনূসের নেতৃত্বে একটা নতুন সরকার এমন কথা-বার্তা বাজারে আছে। সেই দুঃস্বপ্ন দেখছেন কি না জানি না। ওয়ান-ইলেভেনে ইউনূস সাহেব কম চেষ্টা করেননি। তখনো ওনার খায়েশ ছিল। সে খায়েশ পূর্ণ হয়নি।
এফএইচ