দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি-জামায়াত আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, তারা এ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। সেই বিএনপি-জামায়াত আবারও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর মহাখালী আমতলী ঈদগাহ মাঠে ‘১৫ আগস্টের শহীদদের স্মরণে’ অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ ফজলে শামস পরশ বলেন, একটা ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। নৌকার ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। আর এ নীলনকশা বাস্তবায়নে মাঠে নেমেছেন এক-এগারোর কুশীলবরা।
যুবলীগের চেয়ারম্যান বলেন, নৌকায় ভোট দিলে আপনাদের জীবনমানের উন্নতি অব্যাহত থাকবে। একটু যদি পেছনের দিকে তাকান দেখতে পাবেন বিএনপির সময় কি অবস্থা ছিল। আপনাদের আয় কত ছিল। রাস্তাঘাটের কি অবস্থা ছিল। শিক্ষার সুযোগ কি ছিল। চিকিৎসার ব্যবস্থা কি ছিল। সামাজিক নিরাপত্তার অবস্থা কি ছিল।
আরএ