দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির আন্দোলন মানেই জঙ্গিবাদের উত্থান এবং সহিংসতা। বিএনপিকে অনেক ছাড় দেওয়া হয়েছে। এ দলটিকে আর ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, আসন্ন দ্বাদশ নির্বাচনে বিএনপি না আসলেও যথাসময়েই নির্বাচন হবে। নির্বাচন কারো জন্য থেমে থাকবে না। বিএনপি বলছে আগামী সেপ্টেম্বরে চূড়ান্ত আন্দোলন করবে। তাদের আন্দোলন মানেই দেশে সন্ত্রাসী করা। নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে প্রতিহত করা হবে। তাদেরকে আর কোনো ছাড় দেওয়া হবে না।
কামরুল ইসলাম বলেন, ৭৫- এর পর জিয়াউর রহমান যা যা করেছেন, একজন মুক্তিযোদ্ধা কোনোভাবেই এসব কাজ করতে পারেন না। আর এখন দেশ যখন উন্নয়নের শিখরে, দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র করছে বিএনপি।
সংবিধান মেনেই নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, এর বাইরে যাওয়ার সুযোগ নেই।
আরএ