দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু নিয়ে এবার যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের তৎপরতা। গত ৯ নভেম্বর লন্ডনে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়ে তার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানায় প্রতিষ্ঠানটি। চিঠিতে শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের বিষয়টি উল্লেখ করে নতুন নথি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির জন্য ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছে।
বৃহস্পতিবার রাতে (১৯ নভেম্বর) ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার পোস্টটি দেশ টিভির পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো-
‘এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির জন্য লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে আমি বিস্তারিত কথা বলেছি। তারা যাচাই-বাছাই করে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পেয়েছেন। শেখ হাসিনা ব্যক্তি একজন, তার স্বাক্ষরও একটিই হবে। এই ধরনের আবেদনের ক্ষেত্রেও NID তে অতীতে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্যকোনো স্বাক্ষর ব্যবহার করা যায় না, বা জাল স্বাক্ষর ব্যবহার করে স্বাক্ষর করারও সুযোগ নেই।
শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে সব নথিতে বাংলা স্বাক্ষর ব্যবহার করেছেন। চোর চুরি করলে কোনো না কোনো চিহ্ন রেখে যায়, ঠিক লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সও শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতি করে চিঠি পাঠাতে গিয়ে একই ভুল করেছে! তারা আপার কাছে অন্তত একবার জিগ্যেস করে নিতে পারতো যে, আপা স্বাক্ষর বাংলায় না ইংরেজিতে করেন? নাকি আপা ইংরেজি ভালো বোঝে না, অথবা ম্যাট্রিক্সের আইনজীবীরা বাংলা ভালো বোঝে না?’
এমজে