দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, ‘উনি এখন লাশের অপেক্ষায় আছেন।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে সোহেল তাজ বলেন, পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তার প্রায় দেড় দশকের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন, গুম ও খুন চালিয়েছেন। সাধারণ মানুষের ভোটাধিকার হরণ, গণতন্ত্রকে কবর দেওয়া, লুটপাট ও গণহত্যার মাধ্যমে দেশকে ধ্বংস করেছেন।

সোহেল তাজ আরও বলেন, ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন। এর উদ্দেশ্য দেশে ফিরে প্রতিশোধ নেওয়া।
তিনি বলেন, সম্প্রতি শেখ হাসিনা বলেছেন, তার মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না। আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ। তিনি নিজের দলের লাশ চান। এ জন্যই উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন, যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের নেতাকর্মীদের লাশ হলে সেটিকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি এবং সরকার পতনের পরিকল্পনা করছেন।
সোহেল তাজের ভাষায়, ‘এটাই হচ্ছে একজন সাইকোপ্যাথের চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।’
এমজে