দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে তিনি হাসপাতালে যান।
এ সময় মির্জা ফখরুল চিকিৎসকদের কাছে খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন বলে জানিয়েছে হাসপাতালের একটি দায়িত্বশীল সূত্র। এর আগে গত ১৩ আগস্ট খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন মির্জা ফখরুল।
মেডিকেল বোর্ডের পরামর্শে গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।
আরএ