দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মোহাম্মদপুরে স্বামীর রেখে যাওয়া শেষ সম্বলটুকু বাঁচাতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন শামসুন্নাহার জোসনা (৫০) নামের এক বিধবা নারী। অভিযোগ, দীর্ঘদিনের পরিচিত এক পক্ষ তার অবশিষ্ট ৪ শতাংশ জমি জবরদখলের চেষ্টা করছে। এতে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে তার।
অনুসন্ধানে জানা যায়, মোহাম্মদপুরের কাটাসুর এলাকার একটি জমি নিয়ে বিরোধের সূত্রপাত বহু বছর আগে। স্বামীর মৃত্যুর পর শামসুন্নাহার জোসনার নামে থাকা জমির একটি অংশ তিনি প্রয়োজনের তাগিদে বিক্রি করেন। বর্তমানে তার নামে অবশিষ্ট রয়েছে ৪ শতাংশ জমি। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি ওই জমিটুকু দখলের চেষ্টা শুরু হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এলাকাবাসীর দাবি, জমির মালিকানা নিয়ে যে বিরোধ তৈরি হয়েছে তা এখন প্রকাশ্য দ্বন্দ্বে রূপ নিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায়ও উদ্বেগ তৈরি হয়েছে।
নিজের নিরাপত্তা ও জমি রক্ষায় গত ২৬ জানুয়ারি ২০২৬ সালে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন শামসুন্নাহার জোসনা। তিনি অভিযোগ করেন, তার শেষ সম্বলটুকু দখলের চেষ্টা চলছে এবং এ নিয়ে তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।
শামসুন্নাহার জোসনা বলেন, ‘আমার স্বামীর রেখে যাওয়া শেষ সম্বলটুকু রক্ষার জন্য আমি প্রশাসনের কাছে সহযোগিতা চাই। আমার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এই জমিটুকু বাঁচাতে চাই।’
এ বিষয়ে মোহাম্মদপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, জমি সংক্রান্ত একটি জিডি তাদের কাছে এসেছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ায় রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।