দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টাঙ্গাইলে দলীয় সমাবেশে দুর্ঘটনায় গুরুতর আহত মোহাম্মদ জনির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা গেছে, জনির চিকিৎসার জন্য ইতোমধ্যে তার পরিবার বিপুল অর্থ ব্যয় করেছে। তবে বর্তমানে পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ায় তারেক রহমান তাদের পাশে দাঁড়িয়েছেন।
রোববার (১৫ মার্চ ২০২৬) বিকেলে রাজধানীর গোলাপবাগ সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মোহাম্মদ জনির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা জনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি জনির হাতে চিকিৎসা সহায়তাও তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, রুবেল আমিন, ড্যাবের মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ডা. আসলামুল ইসলাম রুদ্র, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতু এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ২০২৬ টাঙ্গাইলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সমাবেশে ডেকোরেশন ও মাইক সার্ভিসের দায়িত্বে ছিলেন মোহাম্মদ জনি। সেখানেই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
এমএস/