দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের দুই এতিম শিশু রায়হান ও রোহানের দায়িত্ব গ্রহণ করেছে ‘আমরা বিএনপি পরিবার’।
শুক্রবার (১৫ মে) দুপুরে সংগঠনটির সদস্যরা শিশু দুটির দাদা-দাদীর সঙ্গে দেখা করে তাদের পড়াশোনা ও সার্বিক সহায়তার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মমিন মিঠুন, সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিন বিল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।
সদস্য সচিব মোকছেদুল মমিন মিঠুন বলেন, দলের নির্দেশনায় শিশু দুটির লেখাপড়া ও ভবিষ্যৎ সহায়তার দায়িত্ব নেওয়া হয়েছে।
স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল্লাহ আল কায়েস বলেন, সারাদেশে বিএনপি মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তার অংশ হিসেবে সিরাজগঞ্জের এই দুই শিশুর দায়িত্ব গ্রহণ করা হয়েছে।
এর আগে বাবা-মা হারানো শিশু দুটির অসহায় অবস্থার খবর গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে বলে জানান নেতারা।
জে আই