দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মরণব্যাধি বোনম্যারো ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সুমনের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে রাজধানীর রুপনগর থানার ইস্টার্ন হাউজিং সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সুমনের বাড়িতে সাক্ষাৎ করতে যায়।
এসময় তারা সুমনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং চিকিৎসায় সহায়তাও করেন।
এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল ফকির, মশিউর রহমান মহান ও ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ সুমন পল্লবীতে নির্বাচনী পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তার চিকিৎসার বিষয়ে আবেদন করেছিলেন। এরই প্রেক্ষিতে আজ ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল চিকিৎসা সহায়তা প্রদান করলো। সুমনের চিকিৎসায় চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন।