দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বখ্যাত ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার অন-ক্যাম্পাস পর্বের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন টাইটেল স্পন্সর ‘লিভ’ (Lieve) এর সিইও মো. রকিবুল ইসলাম (প্রিন্স) এবং হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের ন্যাশনাল কমিউনিটি কো-অর্ডিনেটর আবিদ শাহরিয়ার। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্ব গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, যেখানে উদ্ভাবনী চিন্তা ছাড়া টিকে থাকা অসম্ভব। হাল্ট প্রাইজ শিক্ষার্থীদের প্রথাগত চাকরির চিন্তার বাইরে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ দেবে। আমি বিশ্বাস করি, বিইউবিটির শিক্ষার্থীরা এমন ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করবে যা বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
টাইটেল স্পন্সর ‘লিভ’-এর পক্ষ থেকে মো. রকিবুল ইসলাম বলেন, “আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের সৃজনশীলতাকে গুরুত্ব দেওয়া জরুরি। বিইউবিটির শিক্ষার্থীদের এই যাত্রায় আমরা সহযোগী হতে পেরে গর্বিত। আশা করি, প্রতিযোগিতার মাধ্যমে এমন উদ্ভাবন বেরিয়ে আসবে যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
হাল্ট প্রাইজের ন্যাশনাল কমিউনিটি কো-অর্ডিনেটর আবিদ শাহরিয়ার বলেন, “হাল্ট প্রাইজ তরুণদের বিশ্বের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় উৎসাহিত করে। বিইউবিটিতে এই উদ্দীপনা দেখে আমি আশাবাদী। বাংলাদেশ থেকে এবারও আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী প্রতিযোগী আসবে।”
উদ্বোধনের পর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ‘Grooming our Hult Prize participants at BUBT’ শীর্ষক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। সেশনটি পরিচালনা করেন আবিদ শাহরিয়ার, যেখানে শিক্ষার্থীদের ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন ও বৈশ্বিক মানদণ্ড সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে বিইউবিটি থেকে বিশ্বমানের দক্ষ উদ্যোক্তা গড়ে উঠবে।
এমএস/