• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

‘শিশু উন্নয়ন কেন্দ্রের নিবাসীদের অধিকার সুরক্ষা ও সেবার মনোন্নয়ন’ শীর্ষক সেমিনার

দেশ টিভি ডেস্ক
  ১২ নভেম্বর ২০২৫, ১২:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আইনের সংঘাতে আসা শিশুদের সংশোধন ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ৩টি শিশু উন্নয়ন কেন্দ্র। যার মধ্যে সবচেয়ে বেশি শিশুর অবস্থান গাজীপুরের টঙ্গীর বালক শাখায়। ৩০০ আসনের ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে ৭৫০ শিশু অবস্থান করছে এই কেন্দ্রে। যেখানে সেবার ন্যূনতম মানদণ্ড নিশ্চিত করা খুবই কঠিন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

যশোরের পুলেরহাট কেন্দ্রেরও একইচিত্র। কেবল আবাসনই নয়, তাদের শিক্ষা, প্রশিক্ষণ, আইনি সহায়তা সহজলভ্য করতে এককথায় শিশু উন্নয়ন কেন্দ্রের নিবাসীদের সেবার মান বাড়াতে যুগোপযোগী অ্যাকশন প্ল্যান নিতে হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) টঙ্গী গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) উদ্যোগে আয়োজিত ‘শিশু উন্নয়ন কেন্দ্রের নিবাসীদের অধিকার সুরক্ষা ও সেবার মনোন্নয়ন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য উঠে এসেছে।

গাজীপুরে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান। সাইকোসোশ্যাল কাউন্সিলিং বিষয়কে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম হিসেবে আরও শক্তিশালী করণ এবং পেশাদার সমাজকর্মীর স্বীকৃতির লক্ষ্যে অ্যাক্রিডেশন বডি গঠনের বিষয়ে গুরুত্বারোপ করেন সমাজসেবার ডিজি।

অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রতিষ্ঠান) সমীর মল্লিক। ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের জন্য প্রতিষ্ঠানভিত্তিক যত্ন ও উন্নয়নমূলক উদ্যোগ : এসইউকে, টঙ্গীর একটি কেস স্টাডি’ উপস্থাপন করেন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এমরান খান।

কেন্দ্রের প্রবেশন অফিসার শাকিল মাহমুদের সঞ্চালনায় সেমিনারে গেস্ট অব অনার হিসেবে আলোচনায় অংশ নেন ঢাকায় নিযুক্ত সুইডিশ দূতাবাসের ফাস্ট সেক্রেটারি এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি-সিডার হিউম্যান রাইটস অ্যাডভাইজার মিজ পাওলো ক্যাস্ট্রো নেদারস্টাম এবং ইউনিসেফ বাংলাদেশের হেড অব চাইল্ড প্রটেকশন মিজ নাতালি ম্যাকলি।

আরও পড়ুন

স্থাপত্য শুধু ভবন নয়, এটি জীবন্ত শিল্প: মেরিনা তাবাসসুম

আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক সিস্টার লিপি গ্লোরিয়া রোজারিও, ইউনিসেফ বাংলাদেশের জাস্টিস ফর চিলড্রেন এর ন্যাশনাল এক্সপার্ট মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (সিটিএসবি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম।

সমাজসেবা অধিদপ্তর, শিশু উন্নয়ন কেন্দ্রে এবং গাজীপুরের স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন আইনি সহায়তা সংস্থা-ব্লাস্ট, উন্নয়ন সহযোগী এসওএস এবং ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিরা।

কে

  • শিশু
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২
প্রচুর মানুষের সমাগমে উল্টে যায় ড্রাম ব্রিজ, নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু
প্রচুর মানুষের সমাগমে উল্টে যায় ড্রাম ব্রিজ, নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু
ঈদের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ দু’জনের
ঈদের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ দু’জনের
বগুড়ায় সড়ক দূর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
বগুড়ায় সড়ক দূর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।