দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর দুমকিতে অটোরিকশা ও সিমেন্টবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় ২ জন আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে লেবুখালী বাউফল মহাসড়কের রাজাখালীর স্থানীয় পিছাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বগা থেকে যাত্রীবাহী অটোরিকশা পিছাখালী ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে রবিউল (৬)নিহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ইব্রাহিম খানের (৬০) মৃত্যু হয়। অপর গুরুতর আহত সুমন সরদার (২৫) ও আ. কাদেরকে (৫০) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত শিশুটির বাবা আ. কাদেরের অবস্থা আশঙ্কাজনক, অপর আহত সুমনের একটি হাত সম্পূর্ণ ভেঙে গেছে। নিহত ও আহত সকলের বাড়ি পার্শ্ববর্তী বাউফল উপজেলার বিভিন্ন গ্রামে।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও টমটমটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/অ