দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৩ হাজার ৪০৭ জন প্রার্থী, এর মধ্যে দাখিল করেছেন ২ হাজার ৫৮২ জন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।
ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, রংপুর অঞ্চলের ৩৩টি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৩৩৮ জন এবং জমা দিয়েছেন ২৭৮ জন প্রার্থী। রাজশাহী অঞ্চলের ৩৯টি আসনে মনোনয়ন গ্রহণ ৩২৯টি এবং দাখিল ২৬০টি। খুলনা অঞ্চলের ৩৬টি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ৩৫৮ জন, জমা দিয়েছেন ২৭৬ জন।
বরিশাল অঞ্চলের ২১টি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ২১২ জন, তবে জমা দিয়েছেন ১১৬ জন। ফরিদপুর অঞ্চলের ১৫টি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ১৬৫ জন এবং দাখিল করেছেন ১৪২ জন। ঢাকা অঞ্চলের ৪১টি আসনে সবচেয়ে বেশি মনোনয়ন গ্রহণ করা হয়েছে—৬৩৮টি, এর মধ্যে জমা পড়েছে ৪৪৪টি।
ময়মনসিংহ অঞ্চলের ৩৮টি আসনে মনোনয়ন গ্রহণ ৪০২টি এবং দাখিল ৩১১টি। সিলেট অঞ্চলের ১৯টি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ১৭৬ জন ও জমা দিয়েছেন ১৪৬ জন। কুমিল্লা অঞ্চলের ৩৫টি আসনে মনোনয়ন গ্রহণ ৪৯৬টি, জমা পড়েছে ৩৬৫টি। চট্টগ্রাম অঞ্চলের ২৩টি আসনে মনোনয়ন গ্রহণ করেছেন ২৯৩ জন এবং দাখিল করেছেন ১৯৪ জন প্রার্থী।
এর আগে সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আর বাড়ানো হবে না।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবারই ছিল রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তফসিল অনুযায়ী আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হবে, যা চলবে আগামী ৪ জানুয়ারি (রোববার) পর্যন্ত।
এবি/