দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত বাংলাদেশের ‘অভ্যন্তরীণ পরিস্থিতি’ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ভারতের দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। তবে ঢাকার অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করবে না।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা বলেন। খবর আল জাজিরা
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বিবৃতিতে হাইকমিশন বলেছে— ‘ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে গভীরভাবে সচেতন যে— বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো অস্থির ও পরিবর্তনশীল। ফলে এই পরিস্থিতি মূল্যায়নে পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘যেকোনো দেশের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটতে পারে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে।’
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ‘যদিও ভারত বাংলাদেশের চলমান ঘটনাগুলোর প্রতি ‘সতর্ক’। তবে এতে প্রতিবেশীর রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না।’
আল জাজিরা বলছে, ভারতের বিরুদ্ধে বিক্ষোভকারীদের অভিযোগ— দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পূর্ববর্তী সরকারের সদস্যদের আশ্রয় দিয়ে আসছে।
এবি/