দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার ১৯ ডিসেম্বর দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুকের ভেরিফায়েড পেজে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়।
সতর্কবার্তায় বলা হয়, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, তরুণ নেতা শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তাঁর জানাজা শনিবার ২০ ডিসেম্বর জোহরের নামাজের পর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। এ কারণে ওই এলাকা ও ঢাকার বিভিন্ন স্থানে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। তাই বিক্ষোভ এড়িয়ে চলতে এবং বড় জনসমাবেশের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
এমএস/