দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিঙ্গাপুর থেকে ঢাকার পথে রওনা দিয়েছে ইনকিলাব মঞ্চের মুখপত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। শুক্রবার ১৯ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।
বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, বিজি-৩৮৫ ফ্লাইটটি সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বিমানবন্দর থেকে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
ইনকিলাব মঞ্চের বিবৃতিতে বলা হয়েছে, শহিদ হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরে অবতরণ করবে। সকলের উদ্দেশ্য হবে সুশৃঙ্খলভাবে বিমানবন্দর থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে অবস্থান নিয়ে বীর শহিদকে স্বাগত জানান।
উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।
এমএস/