দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
তাজুল ইসলাম বলেন, ভবনের ছাদে তালা লাগানো থাকায় অনেকে বের হতে পারেননি। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে, এবং নিহতদের চেহারা বিকৃত হয়ে গেছে বলে জানান তিনি।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গার্মেন্টস ভবনের আগুন নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল গোডাউনের আগুন এখনো জ্বলছে।
আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও অংশ নিয়েছেন। ঘটনাস্থলে দায়িত্ব পালনকালে এক স্বেচ্ছাসেবক আহত হয়েছেন বলে জানা গেছে।
এমএস/