দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১০ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে ওই মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় প্রাইভেটকারের সঙ্গে শিশু খাদ্য বহনকারী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ কারণে যানজটের সৃষ্টি হয়।
এতে মহাসড়কের চরভাবলা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী পরিবহন ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করে চলাচল করছে। এতে ওই আঞ্চলিক সড়কেও কোথাও কোথাও পরিবহনের ধীরগতির সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রব্বানী বলেন, মহাসড়কের জোকারচর এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে একজন নারী আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ধীরগতিতে চলাচল করছে পরিবহন।