দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে লাঙ্গলবন্দ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে৷ এছাড়া কাঁচপুর থেকে দাউদকান্দী ব্রিজ পর্যন্তও আরও ১০ কিলোমিটার এলাকায় যানজট রয়েছে৷
মঙ্গলবার মধ্যরাত থেকেই যানজট দেখা দেয়। তবে বুধবার ভোর থেকেই মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই যানজট তীব্র হতে শুরু করে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের পরিদর্শক মো. শরফুদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নানোৎসবকে কেন্দ্র করে এ যানজট দেখা দিয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ৷
এছাড়া সকালে ঢাকা-সিলেট মহাসড়কেও যানজট ছিল। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে এ যানজট কমতে শুরু করেছে বলে জানান ভুলতা ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ওমর ফারুক ৷
তিনি বলেন, লাঙ্গলবন্দ স্নানোৎসবকে ঘিরে বিভিন্ন জেলা থেকে নারায়ণগঞ্জের বন্দরে প্রচুর মানুষ আসছেন৷ তাদের রাস্তা পারাপারের সুবিধা করে দেওয়ার জন্য যানবাহন সিগন্যালে রাখতে হচ্ছে৷ এতে যানজট সৃষ্টি হয়েছে৷
তবে এ যানজট দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।
তিনি বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের কয়েকটি টিম কাজ করছে৷ দুপুরের মধ্যে যানজট নিরসন করা যাবে।