দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) দুই দলের জনসমাবেশকে সামনে রেখে ঢাকায় যাচ্ছে রাজনৈতিক নেতাকর্মীরা। তবে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ রুটের পরিস্থিতি স্বাভাবিক আছে।
তবে অন্যান্য দিনের তুলনায় মহাসড়কে দূরপাল্লার যানবাহন অপেক্ষাকৃত কম দেখা গেছে। গাজীপুর থেকে ঢাকা স্থানীয় রুটের যান চলাচল রীতিমতো চলছে।
চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা এলাকায় রুটিন চেকপোস্ট ছাড়া বাড়তি কোনো তল্লাশি চৌকি রাখা হয়নি। সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় যথারীতি কাজ করছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
জেবি