দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন: তামাক কোম্পানি বেপরোয়া’ এই স্লোগানে নড়াইলে জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৩ পালন উপলক্ষে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ তামাকবিরোধী জোট ও স্বাবলম্বীর যৌথ আয়োজনে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শহরের সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রিন্ট ও অনলাইন নিউজপেপার ওনার্স এ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ সংসাব সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান।
প্রধান আলোচক ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ওশানের সম্পাদক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী।
এ সময় বক্তব্য রাখেন কোহিনুর আক্তার, সাংবাদিক মোস্তফা কামাল, কাজী আনিচুর রহমান, ফরদাহ খান, ইমরান হোসেন, স্বাবলম্বীর সমন্বয়কারী স্বপ্না রাণী রায় প্রমুখ।
স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান বলেন, তামাক ব্যবহারজনিত রোগে প্রতি বছর বাংলাদেশে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায় এবং ১৫ লক্ষাধিক মানুষ তামাকজনিত নানা জটিল রোগে ভুগছে। হার্ট অ্যাটাক, স্ট্রোক ও ক্যান্সার রোগের অন্যতম কারণ তামাকের ব্যবহার। তামাকের ক্ষতি থেকে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারী তামাক কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করতে কার্যক্রম চালাচ্ছে। কিন্তু ব্রিটিশ আমেরিকা টোবাকো কোম্পানি (বিএটি) ও জাপান টোব্যাকো কোম্পানি (জেটিআই) কোম্পানি আইন লঙ্ঘনসহ বিদ্যমান আইনটি সংশোধনী প্রক্রিয়ার বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন।
তিনি আরও বলেন, তামাকজাত দ্রব্য ব্যবহারে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে কোম্পানিগুলো ব্যবসায়ীদের বিভিন্ন প্রকার উপঢৌকন দিয়ে থাকে। নড়াইলে ৫১৫টি প্রতিষ্ঠানে তামাকজাত দ্রব্য বিক্রি হয়ে থাকে। এর মধ্যে বিভিন্ন কোম্পানিগুলো ৪৮ ব্যবসায়ীকে পুরস্কৃত করে থাকে। সিগারেট কোম্পানিগুলোর অপতৎপরতা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
জেবি