দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাংবাদিক খালেদ মুহিউদ্দীন যুক্তরাষ্ট্রের একটি বাংলা সংবাদপত্রে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন। নিউইয়র্ক থেকে প্রকাশিত পত্রিকাটির নাম ‘ঠিকানা’।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তিনি কাজে যোগ দেন বলে নিশ্চিত করেছেন ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন।
সম্প্রতি জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধানের দায়িত্ব ছাড়েন খালেদ মুহিউদ্দিন। পাশাপাশি ডয়চে ভেলের বিশেষ টক-শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’–এর উপস্থাপনাও করতেন তিনি।
খালেদ মুহিউদ্দীন দীর্ঘ সময় ধরে গণমাধ্যমের সঙ্গে জড়িত। কর্মজীবনের শুরুতে তিনি যোগ দেন প্রথম আলোতে। পরে বিডিনিউজ২৪, ইনডিপেনডেন্ট টেলিভিশনসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেন।
অ