দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। কারণ, গত বছর সাবেক এ প্রতিমন্ত্রী তার জেতা আসন ছিনতাই করেছেন বলে অভিযোগ করেন। তাই মোহাম্মদ আলী আরাফাতকে পেলেই তার বিরুদ্ধে মামলা করবেন এই আলোচিত ইউটিউবার।
২০২৩ সালে ঢাকা -১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জিতে প্রতিমন্ত্রী হন আরাফাত। তার নির্দেশেই ভোটের সময় ভোটকেন্দ্রে ঢুকতে পারেননি হিরো আলম। বরং দুর্বৃত্তরা লাঠি দিয়ে তাকে পিটিয়েছেন।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে হিরো আলম বলেন, ‘আমি এখনও আরাফাতকে খুঁজছি। আমার জেতা আসন ছিনতাই করেছে সে। তাকে পেলেই তার বিরুদ্ধে মামলা করব।’
তিনি আরও বলেন, ‘আপনারা দেখেছেন, আমি ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে প্রতিমন্ত্রী আরাফাতের নির্দেশে কিছুলোক আমাকে মেরে ফেলতে চেয়েছিল। দায়িত্বরত পুলিশও আমার পাশে দাঁড়ায়নি। কোনোমতে বেঁচে ফিরেছিলাম। সেই বিচার আমি আজও পাইনি।’
উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন হিরো আলম। তিনি সর্বমোট ভোট পেয়েছিলেন ৫ হাজার ৬০৯। অন্যদিকে, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী হয়ে আরাফাত পেয়েছিলেন ২৮ হাজার ৮১৬ ভোট।
অ