• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া
সংবাদ সম্মলনে বগুড়া জেলা বিএনপি

নিঃশর্ত ক্ষমা না চাইলে হিরো আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  

সঞ্জু রায়, বগুড়া
  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
বগুড়া জেলা বিএনপির সংবাদ সম্মলন
বগুড়া জেলা বিএনপির সংবাদ সম্মলন

আদালতে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কেউ জড়িত নয় দাবি করে অযথা বিএনপিকে দোষারোপ করে সংগঠনের মানহানি ঘটানোর কারণে ২৪ ঘণ্টার মধ্যে হিরো আলম নিঃশর্ত ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বগুড়া জেলা বিএনপি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৮ আগস্ট) বিকেল ৫টায় বগুড়া শহরের নবাববাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।

বিএনপির নাম জড়িয়ে হিরো আলম হামলার নাটক সাজিয়েছেন বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, কোর্ট চত্বরে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে হিরো আলম এ ঘটনায় বিএনপিকে জড়িত করেছে সেটিরও তারা তীব্র প্রতিবাদ জানান। বিএনপির কোনো নেতাকর্মীরা এর সঙ্গে জড়িত নন যা ইতিমধ্যেই তারা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হয়েছেন। তারপরেও যদি হিরো আলম বিএনপিকে দোষারোপ করেন তাহলে প্রমাণ তাকেই করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ষড়যন্ত্রকারীরা বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করছে। সব জায়গায় বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে দখলবাজি, চাঁদাবাজি কোনোভাবেই দল মেনে নেবে না। কিন্তু আজ বগুড়ার আদালতে হিরো আলমের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তাতে সে যেভাবে সরাসরি বিএনপিকে দোষারোপ করছে তা হিরো আলমের ভিউ বাণিজ্য কিংবা নতুন কোনো কন্টেন্টের আশাতেই করেছে। যেহেতু সে ফ্যাসিবাদ সরকারের সাবেক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নামে মামলার প্রস্তুতি নিচ্ছিলেন এখানে বিএনপির হামলা করার প্রশ্নই আসে না, হামলা করলে ফ্যাসিবাদ সরকারের দোসররায় করেছে।

এজন্যে জেলা বিএনপির সভাপতি বাদশা বলেন, হিরো আলম না জেনেই দোষারোপ করেছেন এবং তাদের দলের সম্মানহানি করার চেষ্টা করেছে। সে যদি প্রমাণ করতে পারে এ ঘটনায় বিএনপির কোন নেতাকর্মী জড়িত তাহলে তারা হিরো আলমের বিরুদ্ধে কঠোর আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলেন ।

সংবাদ সম্মেলনে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি যথাক্রমে হামিদুল হক চৌধুরী হিরু ও অ্যাডভোকেট আব্দুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইম, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, দপ্তর সম্পাদক এডভোকেট হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, বগুড়ায় আদালত চত্বরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হামলার শিকার হন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কয়েকজন যুবক এই হামলা চালান বলে তিনি অভিযোগ করেন। তবে হামলার ভিডিও ফুটেজে বিএনপি বা এর অঙ্গ সংগঠনের কোন পদধারী নেতাকর্মীকে চোখে পড়েনি তবে হামলায় জড়িত ছিল কয়েকজন আইনজীবী সহকারী যাদের গলায় পরিচয়পত্র ঝোলানো কার্ডও ছিল তবে তাদের রাজনৈতিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে হামলায় আহত হয়ে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এফএইচ

  • বগুড়া জেলা বিএনপি
  • হিরো আলম
  • আদালত
এ সম্পর্কিত আরও খবর
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
সাদপন্থি নেতা জিয়া বিন কাসিম দুদিনের রিমান্ডে
সাদপন্থি নেতা জিয়া বিন কাসিম দুদিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি, ৫০০ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি, ৫০০ জনের বিরুদ্ধে মামলা
কলকাতার আদালতে জামিন মিলল পি কে হালদারের
কলকাতার আদালতে জামিন মিলল পি কে হালদারের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।