দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনায় ‘বৈষম্যবিরোধী ও ন্যায্যতাভিত্তিক সমাজ বিনির্মাণে তারুণ্যের ভাবনা : গণমাধ্যমের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদপ্তর (পিআইডি) এই সেমিনারের আয়োজন করে।
ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোণা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান, জাতীয় নাগরিক কমিটির নেত্রকোনা জেলা শাখার সংগঠক শফিকুল ইসলাম শুভ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব নাফিউর রহমান খান পাঠান।
সেমিনারে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূরীকরণ ও ন্যায্যতাভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
আরএ