দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার হিরনপুরে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৯ লাখ টাকা, বিদেশি মুদ্রা ও ৩৫ ভরি স্বর্ণালঙ্কারসহ অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
শনিবার (২১ ডিসেম্বর) ভোররাতে পূর্বধলার হিরণপুর বাজার এলাকায় ব্যবসায়ী আব্দুর রহমানের বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতেরা গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে একটি কক্ষে বেঁধে রেখে মালামাল ও নগদ টাকা লুটপাট করে পালিয়ে যায়। ডাকত দল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে ও আলামত জব্দ করে।
অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনার জন্য পুলিশের বিভিন্ন টিম মাঠে কাজ করছে।
অ