দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বুরুমদী এ এল এম এইচ উচ্চ বিদ্যালয়ে এসো মিলি ‘প্রাণের স্পন্দনে’ এই শিরোনামে ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য হীরক জয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হয়।
বিভিন্ন অনুষ্ঠানসূচির মধ্যে ছিল র্যালি, শোভাযাত্রা, স্মৃতিচারণ, সুধী সমাবেশ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও বিএনপি নেতা ওয়ালিউর রহমান খান আপেল। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন তাপস কুমার।
বক্তারা বলেন, অনেক বছর পর স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে দেখা হলো। বাল্যবন্ধুদের পেয়ে আমরা আবেগে আপ্লুত হয়ে গেছি। চোখ থেকে আনন্দ অশ্রুপাত হয়েছে। আমার বিদ্যালয়ের প্রাঙ্গণ, বন্ধু আর গ্রামবাসীর সঙ্গে দেখা হয়ে কত ভালো লেগেছে, তা ভাষায় প্রকাশ করা যাবে না।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে হিরক জয়ন্তী উৎসব মিলন মেলায় পরিণত হয়।
উল্লেখ্য, এই বিদ্যালয়টি ১৯৬৪ সালে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় প্রতিষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান ও পড়শী। অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
আরএ