দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টায় সোনারগাঁও জার্নালিস্ট ফোরামের ব্যানারে ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন ঝন্টুর নেতৃত্বে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
উপজেলার নয়াপুরে সোনারগাঁও জার্নালিস্ট ফোরাম কার্যালয় সংলগ্ন ঢাকা বাইপাস সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিশিষ্ট সাংবাদিক, লেখক, আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা হয়রানি, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা বাতিলসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে ঢাকা বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলটি নয়াপুর থেকে সড়কের বস্তল মোড় হয়ে নয়াপুরে এসে শেষ হয়।
আরএ