দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জাহাঙ্গীর আলম বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বিশনাদী গ্রামে অত্র স্কুলে এই অনুষ্ঠান হয়।
আলী হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির, আবদুল বাতেন, ইস্টার্ন ব্যাংকের সিনিয়র অফিসার আলমগীর হোসেনসহ স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
এ সময় প্রধান বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি প্রতিটি স্কুলে খেলাধুলার মান উন্নয়ন করতে হবে। শিক্ষার্থীকে মাদকদ্রব্য থেকে দূরে থাকতে হবে। পড়াশোনা ও খেলাধুলার প্রতি অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
অ