দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার পূর্বধলায় ২৩৮ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (২১ ডিসেম্বর) রাতে পূর্বধলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩৮ পিস ইয়াবা, নগদ ৫ হাজার ৭০০ টাকা, পাঁচটি মোবাইল ফোন, একটি ছুরি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটকরা হলেন- উপজেলার শ্যামগঞ্জ গ্রামের মো. ফারুক আহমেদ (৩৫) এবং বাদে পুটিকা গ্রামের মো. আব্দুল আহাদ (১৮) ও মো. রানা খান (৩৩)।
নেত্রকোনা সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনী জানায়, মাদকের গোপন খবরে পূর্বধলার শ্যামগঞ্জ এলাকায় মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে ২৩৮ পিস ইয়াবা, নগদ টাকা, ছুরি ও মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করা হয়। পরে তাদের পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়।
অ